সড়কে ধান মাড়াই শুকানো ও খড় বিছিয়ে রাখায় বিপাকে পথচারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সড়কে ধান মাড়াই শুকানো ও খড় বিছিয়ে রাখায় বিপাকে পথচারী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ

সড়কে ধান মাড়াই শুকানো ও খড় বিছিয়ে রাখায় বিপাকে পথচারী

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
সড়কে ধান মাড়াই শুকানো ও খড় বিছিয়ে রাখায় বিপাকে পথচারী

সড়কে ধান মাড়াই শুকানো ও খড় বিছিয়ে রাখায় বিপাকে পথচারী

জামালপুরের ইসলামপুর উপজেলায় সড়কের ওপর চলছে বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজ। সড়কের বড় অংশ দখল করে একটু পর পর ধানের স্তূপ ও মাড়াইয়ের মেশিন রাখার কারণে সড়ক অনেকটাই সরু হয়ে গেছে। এতে যানবহান চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি দুর্ঘটনারও শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি রাস্তায় ধান শুকাতে দেওয়ায় ও খড় বিছিয়ে রাখায় পথচারীরাও পড়ছেন বিপাকে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন সড়কে বোরো ধানমাড়াই এবং ধান ও খড় শুকানোর চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি দেখা গেছে উপজেলার বানিয়াবাড়ী, পচাবেহুলা, ধর্মকুড়া ও আমতুলী সড়কগুলোতে। এই উপজেলার কুলকান্দী বাজার মোড় হতে উপজেলা শহর পর্যন্ত পাকা সড়কের বিভিন্ন স্থানে ধান স্তুপ করে রাখা হয়েছে। এ যেন এক ধান মাড়াইয়ের উঠান হয়ে দাঁড়িয়েছে।

কৃষকরা পাশেই শ্যালোচালিত ইঞ্জিন দিয়ে মাড়াই করছেন এসব ধান। মাড়াই শেষে অনেকে ধান বাড়ি নিয়ে গেলেও খড় সড়কের ওপরেই ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন শুকানোর জন্য। শুকানোর পর সড়কের পাশেই খড় স্তুপ করে রেখেছেন অনেকে।

এ ছাড়া কেউ কেউ ভুট্টাও শুকাচ্ছেন সড়কে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ট্রাক, অটোরিকশা, ভ্যান মোটরসাইকেল ও ট্রাক্টরসহ অন্যান্য যানবাহন।

অটোরিকশা চালক সমুনসহ আরও অনেকে বলছেন, সড়ক জুড়ে ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষকরা। খড় বিছানো সড়কে গাড়ি চালাতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন। অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।

রবিউর ইসলাম নামের এক পথচারী বলেন, কয়েক দিন আগে সড়কে বিছানো খড়ে পিছলে পড়ে আহত হয়েছেন কয়েকজন মোটরসাইকেল চালক।

মুখশিমলা ব্রিজ এলাকায় পথচারী মো. রিয়াজ উদ্দিন বলেন, ধানমাড়াই শেষে কৃষকরা খড় সড়কে ফেলে রাখেন শুকানোর জন্য। বৃষ্টি হলে ওই খড় সড়কে কর্দমাক্ত হওয়ার পরেও সেগুলো সরানো হয় না। পরে পচে গিয়ে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার শিকার হতে প্রায়ই দেখা যায়।

ট্রাক চালক আব্বাস আলী বলেন, সড়কের দুই পাশে খড়, ধান শুকানো ও মাড়াইয়ের কারণে রাস্তা সরু হয়ে যায়। এতে সড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে। জ্যামে আটকা পড়লে অনেক সময় ধান অন্য জায়গায় সরিয়ে গাড়ি নিয়ে আসতে হয়।

এসব অভিযোগের বিষয়ে ধানমাড়াইকারীরা বলছেন, তারা অল্প সময়ের জন্য রাস্তায় ধানমাড়াই করছেন। এতে যানবাহনের সাময়িক একটু ক্ষতি হলেও তাদের অন্য কোনো উপায় নেই।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, সড়ক দখল করে এ ধরনের কর্মকাণ্ড করা বেআইনি। ঘটনাস্থলে গিয়ে এসব বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!