ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজিপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে

শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে জাহানারা বেগম নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জাহানারা বেগম (২৩) রাঙামাটি জেলার বুড়িঘাট থানার ইসলামপুর গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার জনৈক পারভিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার পর থেকে পলাতক।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম মিয়া জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই নারী গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে আজ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্‌ঘাটন করা হবে।’

রাকিবুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি ওই নারী ঝুলন্ত অবস্থায়। তখন তাঁর পা মাটির সঙ্গে লেগে আছে। এটা দেখে মনে হচ্ছে মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

তা ছাড়া ওর স্বামী পলাতক রয়েছে।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩