শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান : দৈনিক সৃষ্টি নিউজ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান
  1. admin@sristy.net : admin :
শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান : দৈনিক সৃষ্টি নিউজ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না – মতিউর রহমান

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান

জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও উত্তর সুরমা তৃণমূল আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ” শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না ” একথা বলেন।

এ আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় জাহাঙ্গীর নগর ইউনিয়ন মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জাহাঙ্গীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মকসুদ আলীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্য কালে আলহাজ্ব মতিউর রহমান বলেন, আজকের ডিজিটাল বাংলাদেশে মানুষ সুখী সমৃদ্ধশালী একটি দেশে বাস করছে। আর যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিত তাহলে হয়তো এ দেশ স্বাধীন হতো না। এদেশের মানুষও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেত না।

মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মী

তিনি আরো বলেন, বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। তাই আমাদের সবার উচিত বঙ্গবন্ধুর ইতিহাস জানা।

সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুনেদ আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, আওয়ামীলীগ নেতা মোঃ হাসান, আবুল কালাম আজাদ, মধু মিয়া, মানিক মিয়া, সোলেমান মিয়া, এরন মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

One response to “শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না – মতিউর রহমান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!