ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাই গড়ে দিতে পারে শিক্ষার মজবুত ভিত্তি

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাই গড়ে দিতে পারে শিক্ষার মজবুত ভিত্তি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাই গড়ে দিতে পারে শিক্ষার মজবুত ভিত্তি

সরকারের পট পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দ্বার্য়িত্ব পান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এ সুযোগে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে কাজ শুরু করেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জওগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে ইউএনও রকিবুল হাসান বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি সমাজ ও দেশের সম্পদে পরিণত হয়। তার চিন্তা-চেতনা ও কর্মে বিশ্বমানের পরিবর্তন আসে।

তার সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে নিজের ও সমাজের উন্নয়নে নিজেকে সক্ষম করে তোলে। ফলে সে তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যায়। বাঁচাতে শেখে, বাঁচতে ও ভালো মানুষ হতে শেখে। উত্তম শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজন অনূকূল পরিবেশ। আর এই পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলের।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে দিতে পারে গুনগত শিক্ষার মজবুত ভিত্তি। সেক্ষেত্রে শিক্ষায় সফলতার অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে। একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে সন্তানের বিদ্যালয়ের প্রতিদিন অগ্রগতির খোঁজ খবর রাখা প্রয়োজন।

শুধু তাই নয়, প্রত্যেক অভিভাবক অন্তত সপ্তাহে একদিন শিক্ষকদের নিকট তার সন্তানের বিষয়ে খোঁজ খবর নিবেন। নিজের সন্তানকে পড়ালেখাসহ নৈতিক উৎকর্ষতার তাগিদ দেয়ার পাশাপাশি অন্যের সন্তানকেও সে বিষয়ে উৎসাহী করে তুলবেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীকে বাসায় অধ্যাবসায় করার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতেও অভিভাবককে সচেতন হতে হবে।

শিক্ষার উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা ও সচেতন করে তোলায় বড় চ্যালেঞ্জ। শিক্ষকদের যেমন অভিভাকদের পরামর্শ বা যুক্তিগুলো মন দিয়ে শুনতে হবে তেমনি অভিভাবকদের ও শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য জবাইদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি’র ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইব্রাহিম আলী (ভারপ্রাপ্ত) ম্যানেজিং কমিটির সদস্য কেরামত আলী, মো.শহীদ, শিক্ষক শিলা বেগম,অভিভাবক ফারুক হোসেন প্রমুখ।

 এছাড়াও ম্যাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন তার বক্তব্যে বলেন, উপজেলার ৫৪টি উচ্চ বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার উত্তম শিক্ষা ব্যবস্থা ও অনূকূল পরিবেশ ফিরিয়ে আনতে সমস্ত উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ আয়োজন করার কথা বলা হয়েছে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাই গড়ে দিতে পারে শিক্ষার মজবুত ভিত্তি

আপডেট সময় : ১০:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪