শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ ড. শামসুজ্জোহা দিবস। এ দিবস উপলক্ষ্যে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবসটি স্মরণে বিকাল ৪টায় রাবি ক্যাম্পাসে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রফেসর ড. শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্র বিক্ষোভ চলাকালে ড. জোহা ১৪৪ ধারা উপেক্ষা করে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করেছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদের রক্ষা করতে গিয়ে তিনি পাকিস্তানি বাহিনীর সেনাদের গুলিতে আহত হন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!