লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে রুহুল আমি
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান
শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম ও টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণকারীরা।

 

 

লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান

 

 

লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান।
শাহ আরেফিন টিলা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ, লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে ডিসি সারোয়ার আলম এর অভিযান।
সোমবার বেলা ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন। অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

 

 

 

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ. পিপিএম, ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।

পড়ুন>>কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেফতার

 

 

 

 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি সারোয়ার আলম বলেন, ওসিকে বলা হয়েছে শাহ আরেফিন টিলা পাথর লুটপাট ও উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। আমরা চাই যে কোন ভাবে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে। কোন ভাবেই প্রকৃতিক সম্পদ নষ্ট করে মানুষের জীবন হুমকিতে ফেলে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না।

 

 

তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে আরো বলেন, এখানে অপরাধী চক্র খুব শক্তিশালী এতদিন আমাদের পর্যাপ্ত জনবল ছিল না। এখন আমরা আরো ফোর্স দেবো এবং যে রাস্তা দিয়ে এই গাড়িগুলো যায় সেই রাস্তা আমরা ব্লক করে দিবো। পাথর উত্তোলন বন্ধ করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করবো। তিনি বলেন আরেফিন টিলার পাথর যে সকল ক্রাশার মিলে ভাঙ্গা হয় সেই মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এবং পাথর ভাঙ্গার সকল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!