ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে কৃষি কর্মকর্তাকে মারধর

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৬:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৪০৬৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে কৃষি কর্মকর্তাকে মারধর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে কৃষি কর্মকর্তাকে মারধর

রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে কৃষি কর্মকর্তাকে মারধর।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর সন্ত্রাসী স্টাইলে হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থানায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সে সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে ৫ জন কৃষকের যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হলে আকতার হোসেন দুপুরের খাবারে কথা বলে সেখান থেকে চলে আসেন।

পড়ুন>>শেখেরচরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩০

পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনঘ টনাস্থলে উপস্থিত হন। পরে তার ডাকে উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তার সঙ্গে আকতার হোসেনও ছিলেন।

এসময় ক্ষুব্ধ জনতা আকতার হোসেনকে দেখামাত্রই সন্ত্রাসী স্টাইলে নৃশংসভাবে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে বেদম কিল ঘুষি ও লাথি মারেন, সেইসাথে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং মুখে বারি লেগে তার একটি দাঁত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন>>ভোরে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, “আমাদের কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হয়েছে এবং জেলা কৃষি অফিস তদন্ত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করেছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, তাকে প্রধান করে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও রাণীশংকৈল অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলমকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “আকতার হোসেন বাদী হয়ে আটজনকে আসামি ও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে কৃষি কর্মকর্তাকে মারধর

আপডেট সময় : ০৬:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫