রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘বসন্ত উৎসব’ বাংলা ১৪২৯ পালিত হয়।বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘বসন্ত উৎসব’ বাংলা ১৪২৯ পালিত হয়েছে।

ফাল্গুনের হাত ধরেই প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা।

সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুনের প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্ত উপস্থিত হয়েছে। আর তাই তো বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘বসন্ত উৎসব’ বাংলা ১৪২৯ এর আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে গত মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বসন্ত উৎসব” আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ষড়জ শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল করিম বাবু।

 

 

অতিথি হিসাবে বসন্তের উপর বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সমাপাদক রেজওয়ানুল হক রিজু।

ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, রাণীশংকৈল ষড়জ শিকল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সেলিমউল্লাহ, অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বসন্ত হচ্ছে গাছের পূরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গঁজানোর সময়, তেমনি বসন্তের বাতাসের সাথে মানুষের মনের মধ্যে সুন্দর হাওয়া যেন বয়ে যায়।

আলোচনা শেষে ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী পরিবেশনায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এম এস ফেরদৌস বাহার ও পিনাকী বসাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!