রাণীশংকৈলে নিখোঁজের পাঁচ দিন পর হাত পা বাঁধা ছাত্রের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে নিখোঁজের পাঁচ দিন পর হাত পা বাঁধা ছাত্রের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাণীশংকৈলে নিখোঁজের পাঁচ দিন পর হাত পা বাঁধা ছাত্রের মরদেহ উদ্ধার

সৃষ্টি নিউজ
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
রাণীশংকৈলে নিখোঁজের পাঁচ দিন পর হাত পা বাঁধা ছাত্রের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় সাইফুল ইসলাম (১৪) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার ( ৪ মার্চ) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর রামরাই দিঘির পুর্ব পাশে ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ- সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ছেলে। সে চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। পড়ালেখার পাশাপাশি অটো রিক্সা চালিয়ে তার বাবাকে সংসার চালাতে সাহায্য করে।

পড়ুন>>>এখন আকাশ পথে বাংলাদেশের ঢুকছে রোহিঙ্গা

জানা গেছে, সাইফুলের মুখে কাপড় পেঁচিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টা ক্ষেতের এক পাশে।

স্থানীয় নারীরা ঘাস তুলতে এসে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে লাশটি থানায় নিয়ে যায়।

সাইফুলের বাবা নুর ইসলাম বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার থেকে সাইফুল তার ব্যাটারিচালিত-অটো গাড়িতে করে দু’জন যাত্রী নিয়ে কাঁঠালডাঙ্গী বাজারের উদ্দেশে বের হয়।

সাইফুল রাতে বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পায়।’

এ ব‍্যাপারে নুর ইসলাম হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পড়ুন>>নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১ 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

One response to “রাণীশংকৈলে নিখোঁজের পাঁচ দিন পর হাত পা বাঁধা ছাত্রের মরদেহ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!