রাজিবপুরে চোরাই গরু জবাই: এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজিবপুরে চোরাই গরু জবাই: এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :

রাজিবপুরে চোরাই গরু জবাই: এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
রাজিবপুরে চোরাই গরু জবাই, এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক

 

 

রাজিবপুরে চোরাই গরু জবাই: এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক

 

কুড়িগ্রামের রাজিবপুরে চোরাই গরু জবাই, এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধের উত্তর পার্শ্বে ঢাকা-রৌমারী সড়কের পাশে একটি কসাইয়ের দোকানে চোরাই গরু জবাই করার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

 

ঘটনার সূত্রপাত গরুর মালিক জাউনিয়ারচর কাচানীপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে আলম মিয়া, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং দোকানের সামনে থাকা গরুর চামড়া দেখে নিশ্চিত হন যে সেটি তার গরু। স্থানীয় জনগণের সহযোগিতায় আলম মিয়া অভিযুক্ত কসাইসহ তিনজনকে আটক করেন।

পড়ুন>> বিশ্বম্ভরপুর সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

আটককৃত কসাই বলেন, আমি গরু চুরি করি নাই, আমি শিবেরডাঙ্গী নয়াপাড়া গ্রামের ভাইটা মজিবরের ছেলে আব্দুস সালামের কাছ থেকে ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি, আটককৃত ব্যক্তিরা হলেন মরিচাকান্দি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে সুলতান মাহমুদ, আলহাজ্ব আজিজুল হকের ছেলে বাবুল আক্তার, এবং টাঙ্গালীয়াপাড়া বৌ বাজার গ্রামের রাজু মিয়া।

এ বিষয়ে খবর পেয়ে রাজিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উদ্ধার করা চোরাই গরুর মাংসের ওজন হয় ৯৫ কেজি।

পড়ুন>> বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উদ্ধারকৃত মাংসের বাজারমূল্য নির্ধারণ করেন ৬২ হাজার টাকা। এই অর্থ অভিযুক্তদের কাছ থেকে নিয়ে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের মাধ্যমে থানায় জমা রাখার নির্দেশ দেওয়া হয়।

 

উদ্ধারকৃত অর্থ পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেছেন। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কসাইদের এ ধরনের কর্মকাণ্ডের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!