ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি যাত্রাবাড়ী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি ঘটনার তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বর এলাকায় জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>>বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: রুহুল কবির রিজভী

সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, তবে পল্লবী থানার ওসি হাসান বশির দাবি করেছেন, বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল এবং ভেতরে কোনো যাত্রী ছিল না। নিষিদ্ধ কোনো গোষ্ঠী এর পেছনে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর প্রধান সড়কে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। মিরপুর থানার ওসি হাফিজ জানান, কিছু ব্যক্তি বাসটিতে আগুন ধরানোর চেষ্টা করলেও তা সম্পূর্ণ পুড়তে পারেনি।

স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। একই রাতে ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি স্টাফ বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড্ডা থানার এসআই হাসানুল বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এই নাশকতা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুন>>জেনারেশন জেড: বড় হওয়ার পথ কেন কঠিন হচ্ছে?

অন্যদিকে, ঢাকার যাত্রাবাড়ীতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা ভবনের বিপরীতে অবস্থিত সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্তের কাজ চলছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলগুলোতে পরিদর্শন করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬