রংপুরে মানিক হত্যার মূল আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরে মানিক হত্যার মূল আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

রংপুরে মানিক হত্যার মূল আসামী গ্রেফতার

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
রংপুরে মানিক হত্যার মূল আসামী গ্রেফতার

রংপুরে মানিক হত্যার মূল আসামী গ্রেফতার করে পুশিশ।

রংপুরে অটো সার্ভিসিং ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মমিনুর রহমান মমিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পরে নগরীর তাজহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মমিন হরিরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। টাকা ধার দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে মানিক মিয়াকে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মমিন মিয়া জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানায়, গত পহেলা মে রাত সাড়ে ১০টায় ব্যবসায়ী মনিরুজ্জামান মানিককে (৪৩) আক্কেলপুর স্কুল মাঠে ডাকেন।

সেখানে পূর্বের লেনদেনের আলোচনা হওয়ার একপর্যায়ে মানিক মমিনকে জানায় তিনি জনৈক আরমানের কাছে ৫০ হাজার টাকা নিয়েছিলেন, সেটি ঈদে খরচ হয়ে গেছে।

 

২ মে স্ত্রী লোন করবে জানিয়ে মমিনের কাছে ৪-৫ হাজার টাকা ধার চান এবং আরমানের কাছে ধার নেওয়া ৫০ হাজার টাকা মমিন নিয়েছে, এ কথা তার স্ত্রীর কাছে বলতে বলেন মানিক।

মমিন এ কথা বলতে অস্বীকৃতি জানালে তাদের মাঝে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে মানিক মমিনের অন্ডকোষ চেপে ধরলে মমিন পাশে থাকা সুতলি দিয়ে মানিকের গলায় টান দেয়।

 

 

এতে মানিকের গলায় ঘষা লেগে দাগ হয়। এরপর মমিন মানিকের গলাচেপে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে চলে যায়।

তাজহাট থানার ওসি হোসেন আলী জানান, আমরা হত্যার ঘটনায় ব্যবহৃত সুতলি উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন হত্যার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ২ মে ভোরে তাজহাট হরিরামপুর গ্রামের ব্যবসায়ী মনিরুজ্জামান মানিকের লাশ স্থানীয় আব্দুল মান্নানের পুকুরে ভেসে থাকা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মানিকের স্ত্রী তাহমিনা আক্তার অপি বাদী হয়ে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!