মান্দায় টিসিবি পণ্য বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় টিসিবি পণ্য বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় টিসিবি পণ্য বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
মান্দায় টিসিবি পণ্য বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ

নওগাঁর মান্দায় টিসিবি পণ্য বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগ।

মান্দা উপজেলার কসব ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রয় ও বিতরণে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি, ট্যাগ অফিসার ছাড়াই পণ্য বিক্রিয় করা। বিতরণকৃত পণ্যে চাল, ডাল, তেল কম দামে পরিষদের সামনে প্রকাশ্যে বেচাকেনা সহ নানা অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সরেজমিনে কসব ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণের এমন চিত্র দেখা যায়। প্রতি গ্রাহকের মাঝে ৪৮০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল ২ কেজি মুশুরি ডাল ও ২ লিটার ভোজ্য তেল দেয়ার কথা থাকলেও। বাস্তব চিত্র ভিন্ন পাঁচ কেজি চাল পরিমাপ কম।

২ কেজি ডালের পরিবর্তে দেওয়া হয়েছে ১ কেজি ৯৫০ গ্রাম আবার অনেকে পেয়েছে ১ কেজি ৯৭০ গ্রাম।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উপকারভোগী জানান, টিসিবি পণ্য বিতরণের খবর আমাদের জানানো হয়নি আমরা লোকমুখে শুনে এসেছি। ফ্যামিলি কার্ড ধারীদের বিতরনের খবর জানানো হয় না।

তাই তারা পণ্য নিতে সময় মত আসতে না পারলে। পরবর্তীতে এসব পণ্য কৌশলে তারা বিক্রি করে দেন। শুধু তাই নয়, ট্যাগ অফিসার ছাড়াই একসঙ্গে ১৫/২০ টি টিসিবি নিয়ে যাই অনেকে।

এ ঘটনায় কসব ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান পরিষদের সামনে চাল বিক্রির কথা স্বীকার করে তিনি বলেন, কয়েকজন লোক কিছু চাল কিনেছেন খবর পাওয়ার পর তাদেরকে নিষেধ করা হয়েছ।

আর যে সকল সুবিধাভোগী চাল, ডাল, তেল পাওয়ার পরে বিক্রি করেছেন তাদের কার্ড বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!