মান্দায় আদালতে মামলাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা: থানায় অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় আদালতে মামলাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা: থানায় অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ?

মান্দায় আদালতে মামলাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা: থানায় অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
মান্দায় আদালতে মামলাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা: থানায় অভিযোগ

নওগাঁর মান্দায় আদালতে মামলাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা: থানায় অভিযোগ

নওগাঁর মান্দায় ১৩ নং কসব ইউনিয়ন এলাকায় আদালতে মামলা করেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে মান্দা উপজেলা ইমারজেন্সি মেডিকেল অফিসার জয়নাল আবেদীন সহ তার বাবা রাজ্জাক ও মা জোসনা বিবি, বিবাদীওমান সম্পত্তির ৫ শতাংশ জমি ক্রয় সূত্রে ৫০ বছর দেলোয়ারা বেগম ।

অভিযোগ সূত্রে জানা যায়, মোছাঃ দেলোয়ারা বেগম (৫২), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, সাং-তালপাতিলা, ১৩নং কশব ইউপি, থানা-মান্দা, জেলা-নওগাঁ এই মর্মে থানায় হাজির হয়ে বিবাদী ১। মোঃ জয়নাল আবেদীন (৩২), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, ২। মোঃ আবুল কালাম আজাদ (৬৫), পিতা-মৃত। তমিজ উদ্দীন, ৩। মোছাঃ জোসনা বেগম (৫৫), স্বামী-মোঃ আবুল কালাম আজাদ, সর্বসাং-তালপাতিলা, থানা-মান্দা, জেলা-নওগাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, নিম্ন তফশীল বর্নিত সম্পত্তি আমাদের নিজ দখনীয় কিনা সম্পত্তি যার দলিল নং-২৭৯/১৯৭৪, তাং-১০/০১/১৯৭৪ ইং মূলে কবলা করার পর হতে অদ্যবধি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি । নালিশী বর্ণিত সম্পত্তির মূল প্রজা (দলিল দাতা) তমিজ উদ্দীন মারা যাওয়ার পর হতে উপরোক্ত বিবাদীগণ বিভিন্ন সময়ে আমাদের কবলাকৃত সম্পত্তি জোর পূর্বক জবর দখলের চেষ্টা করেছে ।

আমরা বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের লক্ষ্যে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করি। বিবাদীগণ শালিস বৈঠকে জানায় যে, ২নং বিবাদীর পিতা তমিজ উদ্দীন আমাদের নিকট জমি বিক্রয় করাকালীন সময়ে ভুল বশত বর্নিত খতিয়ানে ৪৩৬ দাগের পরিবর্তে ৪৩৭ দাগ উল্লেখ করিয়াছেন। বিধায় আমাদের নামীয় দলিলে দাগটি ভুল হওয়ায় বিবাদীগণ নালিশী বর্ণিত সম্পত্তি জবর দখলের চেষ্টা করেছে।

পরবর্তীতে ৩নং বিবাদী নালিশী বর্নিত সম্পত্তির দখল সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৫৯/২০১৩ (বাটোয়ারা)। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান আছে। বিবাদীপক্ষ মামলা দায়ের করার পর হইতেই বিভিন্নভাবে নালিশী বর্নিত সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রাখিয়াছে।


এমতাবস্থায় ইং-১৮/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ নালিশী বর্নিত সম্পত্তি জোর পূর্বক জবর দখলের চেষ্টা করে। আমি সংবাদ পাইয়া বিবাদীদের জমি দখলে বাধা প্রদান করলে ১নং বিবাদী আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মাটিতে ফেলে টানা হেচড়া করে আমার পরিহিত মেক্সি ছিড়িয়া ফেলিয়া শ্লীলতা হানি করে। ২ ও ৩নং বিবাদীদ্বয় আমাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলাজখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে ও আমার স্বামীকে তাদের মার্কেট থেকে রক্ষা করে। পরে সংবাদ কর্মের উপস্থিতি টের পেয়ে, বিবাদীগণ আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। আমি স্থানীয়দের সহযোগিতায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ হইতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি ।

অভিযোগের বিষয়ে জয়নাল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি বলেন,ওরা যে সম্পত্তির উপর আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সেটা আমাদের সম্পত্তি না, পুলিশ ঘটনাস্থলে আসলে এমনিতেই শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, ওইটুকু জমি আমাদের না নিলে চলবে না।

এই বিষয়ে মান্দা থানার এসআই রফিকুল ইসলাম রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি কিন্তু সাক্ষীরা বাসায় না থাকার কারণে,অভিযোগের সত্যতা আজকে বলতে পারব না পরে একদিন আপনাদের জানাবো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!