দৌতলপুরের গৃহবধুর প্রান গেল ঢাকার উত্তরায় মাইলষ্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পরণের শাড়ী দেখে স্ত্রীর লাশ সনাক্ত করলেন স্বামী জহুরুল ইসলাম।
গত সোমবার ঢাকার উত্তরায় দেয়াবাড়ি শাখায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষন বিমান বিধ্বস্তের ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নিহত হন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের ব্যবসায়ী জহুরুল ইসলামের স্ত্রী রজনী(৩৭)। তবে এঘটনায় মাইলষ্টোন থেকে আনতে যাওয়া ৫ম শ্রেণির শিক্ষার্থী মেয়ে জুমজুম ও ড্রাইভার অক্ষত ছিল।
ঢাকাস্থ আত্বীয়-স্বজন সংবাদ পেয়ে মাইলষ্টোন স্কুলসহ বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি শুরু করে দেন। দূর্ঘটনার দিনে রজনীর স্বামী জহুরুল ইসলাম ব্যবসায়ীক কাজে চট্রগ্রামে অবস্থান করছিলেন। বিমান দূর্ঘটনার সংবাদ পেয়ে তিনি দ্রুত ঢাকায় ছুটে আসেন এবং দিকবিদিক না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করার এক পর্যায়ে আত্বীয়ের মাধ্যমে সংবাদ পেয়ে ঢাকা (সিএমএইচ) হাসপাতালে গিয়ে স্ত্রীর পরনের শাড়ী দেখে লাশ সনাক্ত করেন রজনীর স্বামী জহুরুল ইসলাম।
মঙ্গলবার সকাল ৯টায় রজনীর স¦ামী জহুরুল ইসলামের গ্রামের বাড়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদীপুর গোরস্থান ময়দানে সকাল ৯টার সময় জানাযা শেষে রজনীকে সকাল ১০টার দিকে সাদীপুর কবরস্থানে দাফন করা হয়। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সাজানো ছিল জুহুরুল-রজনী দম্পতির সংসার। তাদের বড় বড় ছেলে রুবাই ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে রজনীর লাশ গ্রহন শেষে মঙ্গলবার ভোরে রজনীর লাশ নেওয়া হয় তার বাবার বাড়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামে। এরপর রজনীকে তার স্বামীর গ্রামের বাড়ি দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামে নিয়ে আসলে তাকে একনজর দেখতে হাজারো মানুষের ভীড় জমে।
মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহত রজনীর ছেলে মেয়ে ও আত্বীয় স্বজনদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। নিহত রজনীর স্বামী জহুরুল ইসলাম জানান, রজনী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা।
নিহত রজনীর জানাযায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীসহ হাজার হাজার আত্বীয়-স্বজন, এলাকাবাসী ও শ্রভাকাংখিত উপস্থিত ছিলেন।
Leave a Reply