সংবাদ শিরোনাম :
ভোট দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে
ভোট দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা। এ সময় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল একই কেন্দ্রে ভোট দিয়েছেন
ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
এর আগে গতকাল শনিবার (৬ জানুয়ারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত এ কেন্দ্রে আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট দেবেন তিনি।
উল্লেখ্য, সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তথ্য সুত্র ও ছবি
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :



























One thought on “ভোট দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা”