ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) থেকে রোকেয়া আক্তার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ 
সাংবাদিক সোহেলুর রহমান 

 

 

 

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ।
কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমান’কে হত্যার চেষ্টায় কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে হত্যার চেষ্টার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নিন্দার ঝড় ও শাহিনকে গ্রেফতার ও শাস্তির দাবী উঠেছে সর্ব মহল থেকে। সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

 

এ ঘটনায়  ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ভৈরব, কুলিয়ারচরের সাংবাদিক সমাজসহ ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহিনসহ তার মূল হোতাদের গ্রেফতারের দাবী জানান।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান

 

লিখিত অভিযোগে জানা যায়, গত ২৮ জুলাই সোমবার সাংবাদিক সোহেলুর রহমান তার ফেসবুকে কুখ্যাত ও একাধিক মাদক মামলার আসামি  শাহিনকে গ্রেফতারের দাবি জানিয়ে একটি পোষ্ট দেন।

 

 

এ ঘটনায়  ক্ষিপ্ত হয়ে শাহিন তার দলবল নিয়ে গভীর রাতে ভৈরবপুর মধ্য পাড়ায় অবস্থিত সোহেলুর রহমানের বাস ভবনে গিয়ে প্রাণ নাশের হুমকি দেয় তাকে।

 

 

এ ঘটনায় রাতেই বিষয়টি ফোনে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। মঙ্গলবার (২৯জুলাই) সকালে সোহেলুর রহমান বাড়ি থেকে বের হয়ে ভৈরব বাজারে যাওয়ার পথে মনামরা ব্রীজ সংলগ্ন জান্নাত ফার্মেসী থেকে ঔষধ কিনতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে।

পড়ুন>>পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ

 

এ সময় বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল সহ আশ-পাশের লোকজন এসে শাহিন’কে দুরে সরিয়ে দিয়ে সাংবাদিক সোহেলুর রহমান’কে রক্ষা করে।

 

 

এ বিষয়ে সোহেলুর রহমান জানান, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমি সামাজিক আন্দোলন গড়ে তুলি। শাহিন  মাদক কারবারি ও ছিনতাইকারী। গত কয়েক দিন আগে জেল থেকে জামিনে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে । তার বিরুদ্ধে ফেসবুকে একটি পোষ্ট দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে গভীর রাতে আমার বাড়িতে এসে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়।

 

 

মঙ্গলবার সকালে আবার ভৈরব বাজারে যাওয়ার পথে জান্নাত ফার্মেসীর সামনে ধারালো অস্ত্র দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। এ সময় লোকজন তাকে বাধাঁ দিলে সে পালিয়ে যায়।

 

এঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তাছাড়া ভৈরব সেনা ক্যাম্প, র‍‍্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নিবর্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার কিশোরগঞ্জ বরাবর অনুলিপি দেয়া হয়েছে ।

 

 

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. ফুয়াদ রোহানী লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।

 

 

তাছাড়া সেনা ক্যাম্প ও র‍‍্যাবের পক্ষ থেকে ও  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!