পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ
- আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ
পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ।
খুলনার পাইকগাছায় অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী মা হয়েছেন। কোথা থেকে এসেছে কতদিন সে এই এলাকায় সেটা অজানা।
রাস্তার উপর ফুটফুটে ২ কেজি ৬ গ্রাম ওজনের কন্যা সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই। মা হয়েছে পাগলী কিন্তু বাপ হয়নি কেউ এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়।
উপজেলার প্রাণি সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ডের দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়।
পড়ুন>> কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু
এ সময় তার পাশে কেউ ছিলো না। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকানদার লাবু। পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও প্রসুতি পাগলীকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।
হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ জানান, মা ও শিশু সুস্থ আছে।
পড়ুন>> নগরকান্দায় ভুয়া র্যাব ধাওয়ায় আসল র্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























