ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
- আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৪৯৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে
মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে
মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাদকসেবী যুবককে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওই যুবকের নাম রাসেল মিয়া (২৩)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে এবং সোনাহাট স্থলবন্দরের পাথর ব্যবসায়ী।
জানাগেছে, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের একটি টীম উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের নীল মাহমুদের কুটির এলাকায় অভিযান পরিচালনা করে।
পড়ুন>> পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ
অভিযানে মাদক সেবন ও পরিবহনের দায়ে রাসেল মিয়াকে হাতেনাতে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) গ ও ৩৬(৫)ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভীত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে এবং ভূরুঙ্গামারীতে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























