কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা
- আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রুপালী বেকারির উৎপাদন কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করা হয়।
পড়ুন>>মিরপুরে ভাঙচুরের পর খুলেছে রাড্ডা সেন্টারের গেট, শুরু টিকাদান
অভিযানকালে বেকারিটির উৎপাদন পরিবেশ পরিদর্শন করে দেখা যায়, খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে চরম অবহেলা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। বিশেষ করে খাবার তৈরিতে অননুমোদিত ও ক্ষতিকর রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই অপরাধে বেকারি কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। একই সঙ্গে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন>>পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি
অভিযান পরিচালনাকালে কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল এবং কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























