ভূরুঙ্গামারীতে ভারতীয় হাইকমিশনারের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন
- আপডেট সময় : ১১:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় হাইকমিশনারের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করলেন।
সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন কমিশনার শ্রী মনোজ কুমার। এসময় তিনি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) বিকেল সোনাহাট স্থল বন্দরে পৌছলে ব্যবসায়ী ও সিএন্ড এফ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট যৌথভাবে বিনিময় সভার আয়োজন করে।
স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট সভাপতি সরকার রকীব আহমদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার।
এসময় তিনি বলেন, এই বন্দর দিয়ে কীভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করা যায় , সেটা দেখতেই আমার এই সফর।
সোনাহাট স্থলবন্দরে বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে, এগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই দেশই যেন উপকৃত হয় সে জন্য আজ এ পরিদর্শন। নিজে এসে না দেখলে তো আর বোঝা যাবে না। এখানে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে বন্দরের কার্যক্রম আরো গতিশীল করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার গোলামফেরদৌস, সিএন্ড এফ এজেন্ট সম্পাদক মোস্তফা জামান, বিভাগীয় আমদানী ও রপ্তানী কারক সমিতিরআহ্বায়ক শাহজাহান বাবু, আব্দুর রাজ্জাক সহ সোনাহাটস্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা অনতিবিলম্বে ইমিগ্রেশন চালুসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট যৌথভাবে এমতবিনিময় সভার আয়োজন করে।

























