ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় নিহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় নিহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় নিহত ২

ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় নিহত ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ আইজুদ্দিন (১১৫) ও অপরজন হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া (১৭)।

প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেল পৌনে চারটার দিকে আইজুদ্দিন নামের ওই বয়স্ক ব‍্যক্তি বাড়ি থেকে বেড়িয়ে পাকা রাস্তা পার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাক্কার ভটভটির ধাক্কায় মারাত্মক ভাবে আহত হন।

এ ঘটনায় ভটভটি চালকের সহকারির দুপা থেতলে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য জরুরী বিভাগর কর্তব‍্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। পৃথক পৃথক এ‍্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে রাতে তাদের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, এ বিষয়ে কেউ জানায়নি। খোঁজ খবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!