ভুরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৪১৭ বার পড়া হয়েছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক ২৩ আগস্ট ২০২২ ইং তারিখ পরিচালিত বাজার অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা করা হয়।
দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে জ্বালানী তেল ক্রেতাকে মাপে কম দেওয়ার অপরাধে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অপরাধে আন্ধারীঝাড়ের আর আর মিনি অটো চাউল কলের মালিক মোঃ মুকুল হোসেনকে ৩০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জ্ঞাতসারে উনত্রিশ চাল আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ভুরুঙ্গাগামারী বাজারের বারেক চাউল ঘরের মালিক আঃ বারেককে ১০ হাজার টাকা,মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্স এর মালিক মোঃ আনারুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























