ভারতে প্রবেশের করতে পারলেন না ৫৪ ইসকন ভক্ত।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৫৪ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে সনাতনী জাগরণ জোটের ২৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার (৩০ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।
Leave a Reply