ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে। মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে রিপন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রিপন উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, স্বর্ণের এই বড় চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকের পর রিপনের দেহ তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা। জব্দ করা অন্যান্য মালামালসহ বাজার মূল্য প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটককৃত রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শার্শায় ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০১:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬