ভক্তিতে ভাসছে রামপাল: হুড়কায় জগন্নাথের রথযাত্রা উৎসব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভক্তিতে ভাসছে রামপাল: হুড়কায় জগন্নাথের রথযাত্রা উৎসব : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ভক্তিতে ভাসছে রামপাল: হুড়কায় জগন্নাথের রথযাত্রা উৎসব

রামপাল (বাগেরহাট) থেকে আব্দুল্লাহ
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ভক্তিতে ভাসছে রামপাল: হুড়কায় জগন্নাথের রথযাত্রা উৎসব

 

 

 

ভক্তিতে ভাসছে রামপাল: হুড়কায় জগন্নাথের রথযাত্রা উৎসব

 

 

ভক্তিতে ভাসছে রামপাল: হুড়কায় জগন্নাথের রথযাত্রা উৎসব।
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে শুক্রবার (২৭ জুন) শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। দুপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে জগন্নাথদেবের রথ টানার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

 

 

দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এবং শতবর্ষের এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি ও সমাজসেবক পুষ্পজিত মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিশির মন্ডলসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

 

 

 

ভক্তরা জানান, পার্থিব কামনা নয়, বরং দেশ, সমাজ ও ধর্মীয় চেতনার বিকাশ এবং কল্যাণের প্রার্থনাকে কেন্দ্র করেই এ রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে।

পড়ুন>> কুড়িগ্রামে নির্বিঘ্ন রথযাত্রা: কঠোর নিরাপত্তায় উল্লাসে মুখর সনাতন ধর্মাবলম্বীরা

 

 

আয়োজকরা জানান, আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবমুখর এ আয়োজনজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!