ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি

ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

উৎসবমুখর আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বর্ষবরণ করতে মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল বর্ণিল সব আয়োজন। ছিল বাউল সঙ্গীত পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার এবং বাঙালি সংস্কৃতির নানা দিক। সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ২২ এপ্রিল পর্যন্ত। বর্ণিল শোভাযাত্রা, বৈশাখী মেলা এবং নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সপ্তাহব্যাপী বাংলা নতুন বছরকে বরণ করছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মীরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্রবেশপথগুলোকে গ্রামীণ পরিবেশের সাজ দেওয়া হয়। রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। নারী শিক্ষার্থী ও কর্মীরা ফুলের মালায় সেজে বাড়িয়ে তোলেন উৎসবের আনন্দ।

সাভারে অবস্থিত রেসিডেনশিয়াল সেমিস্টারের শিক্ষার্থীরা রঙিন আলপনায় পুরো ক্যাম্পাসকে রাঙিয়ে তোলেন। বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় ছিল হস্তশিল্পের স্টল। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

পড়ুন>>নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থী বহিষ্কার: কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি

মঙ্গলবার মেরুল বাড্ডা ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল বাউলা। অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীরা। এছাড়াও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনা ছিল অনুষ্ঠানে।

সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে এবং আমাদের সবাইকে একত্রিত করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর
১৫ই এপ্রিল ২০২৫ তারিখের সংবাদ বিজ্ঞপ্তি এই তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫