নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থী বহিষ্কার: কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থী বহিষ্কার: কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান

নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থী বহিষ্কার: কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থী বহিষ্কার: কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি

 

 

নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থী বহিষ্কার: কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি

 

 

ঝালকাঠির নলছিটিতে এস এস সি পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেথে লেকায় চার পরীক্ষার্থীকে বহিস্কার এবং ৮ শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে।

উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি (এস এস সি) পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায় মঙ্গলবার (১৫ই এপ্রিল) গনিত পরীক্ষা চলাকালীন নলছিটির ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কয়েকটি কক্ষে বই দেখে পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার্থীরা।

এ সময় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।

পড়ুন>>দুই হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন কোম্পানি বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে

 

এ ঘটনায় চার শিক্ষার্থীকে পরবর্তী সকল পরীক্ষা থেকে বহিষ্কার এবং কেন্দ্র-সচিবসহ আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, রাকিব হাওলাদার, আবু হানিফ, সাফিন ইসলাম ও নাজমুল হোসেন। পরীক্ষার্থীদের অসদুপায়ে সহযোগিতা করায় কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকেও অব্যহতি প্রদান করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও লিখিতভাবে জানিয়েছেন কেন্দ্র সচিব ফিরোজ আলম।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম জানান, শিক্ষার মান নিশ্চিতে চলমান এসএসসি পরীক্ষায় যাতে কেউ কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে নলছিটি উপজেলা প্রশাসন। কোনো পরীক্ষা কেন্দ্রে অনিয়ম হলে অনিয়মকারীদেরকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬’শ ৬০ জন সহ এবছর নলছিটি উপজেলায় ০৯ টি কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩হাজার ৭’শ ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!