ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৪০৯ বার পড়া হয়েছে

শিক্ষা ভবন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালার উদ্যোগ  শিক্ষা মন্ত্রণালয়ের।

বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ও তাদের দাবির মুখে অবশেষে বদলি নীতিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত একটি নীতিমালা প্রস্তুত করা হবে।

এ নীতিমালার খসড়া চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির সুযোগ নেই। শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন। ২০১৯ সালে এমপিও শিক্ষকদের বদলি চালু করতে একটি নীতিমালার খসড়া করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা আলোর মুখ দেখেনি বা নীতিমালা আকারে জারি হয়নি।

এবার এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের নীতিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হলো। তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৮:১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩