বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১ জন আটক। : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১ জন আটক। : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ, আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল

বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১ জন আটক।

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১ জন আটক।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ৩ নং ধনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, চরগাঁও গ্রামের জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের নিরীহ শুক্কুর আলী ও তার সমন্ধিক আসাদ মিয়ার জায়গা একই গ্রামের মোখলেস ও আব্দুল বারিক নামের স্থানীয় দুই প্রভাবশালী  জোরপূর্বক দখল সহ অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল আগে থেকেই।

তার প্রতিবাদে এবং দখলকৃত জায়গা উদ্ধার পূর্বক ভূমি খেকোদের হাত থেকে নিজেদের রক্ষা জন্য আদালতে মামলা দায়ের করেন মোঃ আসাদ মিয়া।

এদিকে এলাকাবাসীর বেনারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে জায়গা দখলকারী আব্দুর বারিকের ছেলে জামাল মিয়া ও মনির হোসেন মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ভুক্তভোগী শুক্কুর আলী ও আসাদ মিয়া তাদের পরিবারের লোকজন সহ মানববন্ধনে উপস্থি লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মানববন্ধন বন্ধ করতে হামলা চালানোর চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন এসে তাদের মানববন্ধন স্থল থেকে ভূমিখেকো আব্দুর বারিকের ছেলে জামাল মিয়া ও মনির হোসেন সরিয়ে দেয়া হয়।

এ সময় ভূক্তভোগী মো. শুক্কুর আলী ও আসাদ মিয়া বলেন, চরগাঁও গ্রামে তাদের পৈতিক সম্পত্তি রেকর্ডিয়
১৯৭০ খতিয়ানে এবং ২৩৬৮/২৩৬৯/২৩৭০ ও ২৩৬৪ দাগে খরিদাসূত্রে দলিল মূলে মালিক হয়ে ও পাশের বাড়ির ভূমিখেকো মোকলেছ মিয়া ও আব্দুল বারিক গংরা বেশীশক্তির জোরে তাদের উপর দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে বসতভিটার মোট ৮ শতক জায়গা প্রায় একমাস পূর্বে দখল করে নেয়।।

হামলাকারীরা তাদের জায়গায় লাগানো বড় বড় ৫টি রেন্টিগাছ ও বাশঁঝাড় কেটে নেয় বলেও জানান। শুধু তাই নয়! এ ঘটনায় উল্টো গত ১৬ ই আগষ্ট ২০২২ ইং ভূমিখেকো মোখলেছ বাদি হয়ে ভুক্তভোগী আসাদ মিয়া,আনার মিয়া,আব্দুল মিয়া ও মৃত মিলন মিয়ার ছেলে শুক্কুর আলীকে আসামী করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলা চলমান।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, প্রভাবশালী ওই ভূমিখেকোদের অব্যাহত হুমকির ফলে নারীপূরুষ সহ তাদের পরিবারের সদস্যরা ঘর থেকে এখন বের হওয়াই দায় হয়ে পরেছে।

মোকলেছ মিয়া ও আব্দুল বারিক গংদের কবল তাদের জায়গা উদ্ধারপুর্বক মোকলেছ মিয়া ও আব্দুল বারিক গংদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের কাছে জোর দাবী জানান। বাদী আবেদনের প্রেক্ষিতে আদালত আমলে নিয়ে ১ নং আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করে।

এ ব্যাপারে অভিযুক্ত মোখলেছ মিয়া ও আব্দুল বারিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জোরপূর্বক বসতভিটা ও জায়গা দখলের বিষয়টি মিথ্যা বলে জানান। আমল গ্রহনকারী জুডিশিয়াল মেজিস্ট্রেঠ আদালত বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ। মামলা নং সি আর মোকঃ ২৩১/২২ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!