বিরলে ১ দফা দাবিতে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ১ দফা দাবিতে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

বিরলে ১ দফা দাবিতে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী বিক্ষোভ মিছিল

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
বিরলে ১ দফা দাবিতে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী বিক্ষোভ মিছিল

বিরলে ১ দফা দাবিতে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী বিক্ষোভ মিছিল

দিনাজপুরের বিরলে সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও ১ দফা দাবিতে বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ম কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বিকেল ৬ টায় বিরল পৌরশহরের প্রাণকেন্দ্র বকৃলতলা মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চলমান আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পরে মোমবাতি প্রজ্বলন করে পূণরায় বিক্ষোভ মিছিল ফিরে গিয়ে বকুলতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ আগষ্ট (শনিবার) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৬ টার অনেক আগে থেকে বিরল সরকারি কলেজ সংলগ্ন ফুটবল খেলার মাঠে অবস্থিত পুরাতন শহীদ মিনারে একত্রিত হতে থাকেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

থানা পুলিশের টহল এর কারণে স্থান পরিবর্তন করে বিরল পৌরশহরের প্রাণকেন্দ্র বকুলতোলা মোড়ে বিকেল ৬ টায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাঁদের হাতে নানা স্লোগান–সংবলিত লেখা, ব্যানার, ফেস্টুন দেখা যায়। পরে মিছিল নিয়ে পৌরশহরের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

পড়ুন>>রাণীশংকৈলে বিক্ষোভকারীদের তথ‍্য ও ছবি নিতে গিয়ে ডিএসবি সঙ্গে হাতাহাতি

বিক্ষোভ মিছিলের আশেপাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পুলিশের উপস্থিত লক্ষ‍্য করা গেছে তবে বিক্ষোভ মিছিল বাধা বা সংঘর্ষের মতো কোন ঘটনা ঘটেনি।

শেষে পৌরশহরের বকুলতোলা মোড়ে সমাবেশে মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিয়াউল হাসান জয়, হারুনুর রশীদ, আসাদুল ইসলাম হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন আমাদের একদফা এক দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ও কর্মসূচী সকলকে জানিয়ে দেয়া হবে বলে বিক্ষোভ মিছিল কর্মসূচির সমাপ্তি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!