বিরলে হাঁসুয়া নিয়ে হামলার উদ্দেশ্যে অধ্যক্ষের কক্ষে যুবক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে হাঁসুয়া নিয়ে হামলার উদ্দেশ্যে অধ্যক্ষের কক্ষে যুবক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ

বিরলে হাঁসুয়া নিয়ে হামলার উদ্দেশ্যে অধ্যক্ষের কক্ষে যুবক আটক

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
বিরলে হাঁসুয়া নিয়ে হামলার উদ্দেশ্যে অধ্যক্ষের কক্ষে যুবক আটক

 

 

বিরলে হাঁসুয়া নিয়ে হামলার উদ্দেশ্যে অধ্যক্ষের কক্ষে যুবক আটক

 

বিরলের বিজোড়া স্কুল এন্ড কলেজে দেশীয় অস্ত্র হাঁসুয়া নিয়ে অধ্যক্ষ শিক্ষকের কক্ষে প্রবেশ করে হুমকির ঘটনায় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে পুলিশী হেফাজতে রেখেছে।

সোমবার দুপুরে বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষে দেশীয় অস্ত্র হাঁসুয়া নিয়ে উপস্থিত হয়ে ফাহিম (১৬) নামের এক যুবক। পরে অধ্যক্ষের সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে তাঁর অফিস সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম অস্ত্র (হাঁসুয়া) দেখতে পেয়ে চিৎকার করলে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসে ওই যুবককে আটক করে স্থানীয়দের সহযোগীতায় অস্ত্রসহ পুলিশের কাছে সোর্পদ করেছে।

 

আটককৃত ফাহিম হোসেন (১৬) বিজোড়া ইউনিয়নের দক্ষিণ বহলা গ্রামের আবুল হোসেন এর ছেলে। এ ঘটনায় অত্র শিক্ষক-শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পড়ুন>> প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

 

বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক মোস্তফা কামাল জানান, এছাড়াও গত রোববার অষ্টম শ্রেণিতে এক ছাত্রকে ভর্তি করাবে বলে ফোন দিয়েছিল ফাহিম নামের ছেলেটি। আমি তাকে বলি পূর্বের যে স্কুলে অধ্যায়নরত ছিল সে স্কুলের ছাড়পত্র অবশ্যই লাগবে।

পড়ুন>> বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নওগাঁ সদর কমিটি গঠন

 

পরে গত রোববার ফাহিম সহ ৪/৫ জন স্কুল চলাকালীন সময়ে প্রবেশ করে ভবনের দ্বিতীয় তলায় ২টি ক্লাস রুমের ৪ টি ফ্যান সহ বিদ্যুৎ সংযোগের বিভিন্ন জিনিস ভাংচুর করে চলে যায়।

আজ (১৩ জানুয়ারী) সোমবার দুপুর ১২ টার দিকে একজনকে সাথে নিয়ে আমার অফিসে প্রবেশ করে বলে এই ছাত্রটিকে অষ্টম শ্রেণীতে ভর্তি করাবো। আমি কাগজপত্র চাইলে আমার উপর চড়াও হয়ে উচ্চস্বরে কথা বলা শুরু করে পরে প্রতিষ্ঠানের অফিস সহকারী জাহাঙ্গীর আলম কক্ষে এসে দেখতে পায় তার পড়নের প্যান্টের মধ্যে আটকানো হাঁসুয়া অস্ত্র দেখেই সে চিৎকার করা শুরু করলে অন্যান্য স্টাফসহ শিক্ষার্থীরা হাজির হয়ে তাকে আটক করে। পরে স্থানীয় অনেক মানুষ এসে হাজির হলে থানায় ফোন দিয়ে অস্ত্রসহ তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

পড়ুন>> মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লেতে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

 

 

বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি হাঁসুয়াসহ ১ জনকে আটক করেছি। তাকে সংশ্লিষ্ট ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ওই স্কুলের শিক্ষার্থীর অবিভাবক ও স্থানীয়রা অনেকেই জানান, আমরা খুবই আতঙ্কে আছি আমাদের ছোট বাচ্চারা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এরকম ঘটনার পর থেকে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। আমরা চাই এর সুষ্ঠ বিচার হোক যাতে করে পূণরায় এরকম ঘটনা ঘটানোর সাহস আর কেউ না পায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!