ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদল। আট সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল।

সাক্ষাতে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে এবং আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার প্রস্তুত রয়েছে।

বৈঠকে অ্যামচেমের নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে তারা বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

পড়ুন>>বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

পড়ুন>>সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়

একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিসা’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। তিন দিনের সফরে ১১ আগস্ট ঢাকায় আসা স্টিফেন কার্পিন বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুততর করতে ভিসা কাজ করতে আগ্রহী।

বৈঠকে নিত্যদিনের লেনদেন সহজ করার লক্ষ্যে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ সরকারি বিভিন্ন সেবায় ভিসা কার্ডের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে ও নিরাপদে দেশে আনার জন্য একটি কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান এবং বাংলাদেশে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান জানান।

আরও পড়ুন>>সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য

স্টিফেন কার্পিন জানান, যারা এখনো কার্ড ব্যবহারের আওতায় আসেননি, তাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ভিসা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। এই বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। গতকাল সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬