ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক দল
আন্তর্জাতিক পিচ প্রতিযোগিতা “লঞ্চ অ্যা ডিফারেন্ট ওয়ার্ল্ড ২০২৪”-এ প্রথম পুরস্কার জিতেছে ‘টিম রিপারপাস’ নামে একটি দল যার তিনজন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্লাস্টিকের পুনঃব্যবহার নিয়ে কাজ করেছে দলটি। প্রথম পুরস্কার হিসেবে জিতেছে ১৫০০ মার্কিন ডলার।

শিক্ষার্থীদের দলটি পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে কম খরচে থ্রিডি প্রিন্টিং উপকরণ এবং টেকসই পণ্য তৈরি করার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, সমাজের উন্নয়ন এবং পুনঃব্যবহারযোগ্য অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে।

পড়ুন>> মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লেতে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

“টিম রিপারপাস” নামে এই দলটিতে ছিলেন পাঁচজন সদস্য। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হলেন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এর শিক্ষার্থী মোহাম্মদ ইমরান উদ্দিন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এর মহিউদ্দিন আহমেদ এবং আবতাহী আবরার।

দলের অন্য দুই সদস্য হলেন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ওয়েই জু হুয়াং এবং আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়া ভ্লাইকোভা।

দলটি বাংলাদেশে আর্কিটেকচারাল মডেল এবং ব্যক্তিগতকৃত উপহার তৈরির জন্য থ্রিডি প্রিন্টিং ফিলামেন্ট পরীক্ষার জন্য পাইলট প্রকল্প শুরুর পরিকল্পনা করছে। তারা আইন্দহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ফিলামেন্ট কোম্পানি রিসাইক্লিং ফ্যাব্রিক এবং থ্রিডি প্রিন্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যানজিবল ক্রিয়েটিভ-এর মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন।

পড়ুন>> সিলেট ভোলাগঞ্জ রেলওয়ে সংরক্ষিত বাঙ্কারে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন; গর্ত ধসে একজনের মৃত্যু

শিক্ষার্থীদের এই দলটির বিশ্বাস, বাংলাদেশ থেকেই টেকসই ভবিষ্যতের যাত্রা শুরু হতে পারে। দলটি আরো মনে করে যে, তাদের এই প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব হলে বিশ্বের অন্য দেশগুলোতেও এটি বাস্তবায়ন করা সম্ভবপর হবে।

এই পিচ প্রতিযোগিতাটি ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক এর সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্র্যাক্টিকাম নামক কোর্সের অধীনে অনুষ্ঠিত হয়। এই কোর্সটি ২০২৪ সালের ফল সেমিস্টারে পড়ানো হয়েছে।

এই কোর্সটি বাংলাদেশ, ফিলিস্তিন, কিরগিজস্তান, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, লিথুয়ানিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ফিলিপাইন ও ঘানার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের শিক্ষকগণ যৌথভাবে পড়িয়েছেন। এই প্রতিযোগিতার পুরস্কার স্পনসর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি পরিচালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের ড. সেবাস্টিয়ান গ্রোহ এবং স্কুল অফ জেনারেল এডুকেশনের নীলানা নওশিন।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর
১৪ জানুয়ারি ২০২৫ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫