বিরলে পৌর ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থী অবিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে পৌর ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থী অবিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক

বিরলে পৌর ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থী অবিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
বিরলে পৌর ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থী অবিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ

 

 

বিরলে পৌর ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থী অবিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ

 

দিনাজপুরের বিরলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ হতে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ২০১৮ খ্রিস্টাব্দে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্দেশনায় চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও ভ্রাম্যমাণ নিরাপদ বসার স্থানের ব্যবস্থা করেছেন বিরল পৌর ছাত্রদল।

 

 

বিরলে পরিক্ষার্থীদের অবিভাবকদের কথা চিন্তা করে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করায় পরীক্ষার্থীদের অবিভাবকসহ বিভিন্ন মহলে প্রশংসনীয় হচ্ছে পৌর ছাত্রদল।

 

 

বৃহস্পতিবার সকাল থেকে বিরল মহিলা কলেজ (পরীক্ষা কেন্দ্রে) এর নির্দিষ্ট দূরত্বে এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষমান অবিভাবকদের নিরাপদ পরিবেশে ঢেউটিনের ছাউনি ও সামিয়ানা টাঙ্গিয়ে বসার ব্যবস্থা করেছেন বিরল পৌর ছাত্রদল।

পড়ুন>> কুড়িগ্রামের রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন

 

এছাড়াও সকাল থেকে সকল অপেক্ষমান অবিভাবকের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সিহাব ইমতিয়াজ।

 

 

কর্মসূচির কার্যক্রমে পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম (মাহিদ), সদস্য সচিব সিহাব ইমতিয়াজের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনির ইসলাম, সিনিয়র সদস্য মোস্তফা তাজওয়ার নয়ন, বিরল সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা রিফাত হোসেন রিপন।

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিরল পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন (বিপ্লব) প্রমূখ।

 

 

এছাড়াও জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্দেশনায় বিরল সরকারি কলেজ ও ধুকুরঝাড়ী কলেজ পরীক্ষা কেন্দ্রে একইভাবে অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও ভ্রাম্যমাণ নিরাপদ বসার স্থানের ব্যবস্থা রাখা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!