বিরলে জাতীয়তাবাদী বাস্তুহারা দল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে জাতীয়তাবাদী বাস্তুহারা দল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

বিরলে জাতীয়তাবাদী বাস্তুহারা দল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
বিরলে জাতীয়তাবাদী বাস্তুহারা দল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

বিরলে জাতীয়তাবাদী বাস্তুহারা দল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বিরল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বিরল উপজেলার আহ্বায়ক ও সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল রোজ, সাংগঠনিক সম্পাদক আরমান আলী, স্বাধীন পারভেজ, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, পৌর শাখার সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, নুরুজ্জামান সরকার, আজিজার রহমান আজিজ, খোকন, মহসীন চৌধুরী, সদস্য আকরাম হোসেন, তহিদুল ইসলাম, যুবদল নেতা জাহিদ হাসান বুলেট, তরিকুল ইসলাম, রোস্তম আলী প্রমূখ।

পড়ুন>> বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বিরল উপজেলার আহ্বায়ক মঞ্জুর রহমান মহবুরকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!