ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের এক বৈঠকে এ নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, দূরপাল্লার বাসে এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা হবে, যা আগে ছিল ২ টাকা ২৩ পয়সা।

পড়ুন>>জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, বিআরটিএ ও বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বাস ভাড়া নির্ধারণের একটি নীতিমালা রয়েছে। ওই নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়লে ভাড়া সমন্বয় করা হয়। শুরুতে গাণিতিক হিসাব অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ার কথা ছিল।

তবে জনস্বার্থ বিবেচনা করে সরকার মালিক সমিতিকে নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার অনুরোধ জানালে, তারা তাতে সম্মতি প্রদান করেন। ফলে ২০ পয়সার বদলে ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পড়ুন>>সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের আহ্বান

গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বৃদ্ধি করে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ডিজেল ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি বিভাগের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতি সত্ত্বেও গত পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল এবং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তেলের দাম এখনও তুলনামূলক কম রয়েছে।

আরও পড়ুন>>বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ফ্রান্স

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়। বৈঠকে জ্বালানি তেলের বর্ধিত মূল্যের পাশাপাশি বাস পরিচালনার আনুষঙ্গিক ব্যয়গুলোও আমলে নেওয়া হয়। সেই বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন প্রস্তাব করেছিলেন যে, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাস ভাড়া ১ পয়সা বাড়ানো উচিত। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়ায় তারা ২০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন।

মালিক সমিতির প্রাথমিক প্রস্তাবনায় দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়েছিল।

এছাড়া বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রাখা হয়। এএসএম আহমেদ খোকন তখন বলেছিলেন, আমাদের প্রস্তাব আমরা বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ তা মন্ত্রণালয়ে পাঠাবে। পরিশেষে মন্ত্রণালয়ের সমন্বয়ে ১৭ পয়সা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

আপডেট সময় : ০৬:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬