ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

বাঘাইছড়ির এক কেন্দ্রে ভোট দেয়নি কোন ভোটার

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

বাঘাইছড়ির এক কেন্দ্রে ভোট দেয়নি কোন ভোটার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির বাঘাইছড়ির এক কেন্দ্রে ভোট দেয়নি কোন ভোটার।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শূন্য ভোট পড়ার খবর পাওয়া গেছে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ভোট গণনার বিবরণী থেকে এই তথ্য পাওয়া যায়। কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ১৪২ জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আমাদের হাতে এখনো এই কেন্দ্রগুলোর ফল আসেনি। ফল আসলে তা আমরা বলতে পারব।

স্থানীয় সূত্রে জানা যায়, এই কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে কোনো ভোট না পড়ার খবর রয়েছে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে নানিয়ারচর উপজেলার মরাচেঙ্গী মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮০৬ ভোটের মধ্যে মাত্র ৬ ভোট পড়ার খবরও পাওয়া গেছে।

স্থানীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ভোট বর্জন করার কারণে তাদের আওতাধীন এলাকাগুলোতে থাকা এই ভোটকেন্দ্রগুলোসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।

অপরদিকে রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমি, রাঙামাটি শিশু নিকেতন, সিনিয়র মাদ্রাসা কেন্দ্রসহ শহরের বেশির ভাগ কেন্দ্রে দেখা গেছে লাইন ধরে ভোটারদের ভোট দিতে। সারাদিন উৎসবের আমেজ ছিল ভোটকেন্দ্রগুলোতে।

এ ছাড়াও জেলার কাপ্তাই, কাউখালি, লংগদু, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় ও সকাল থেকে ভোটারদের উপস্থিতির খবর পাওয়া গেছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। ভোট দিতে এসেছেন ১৮ বছরের তরুণ থেকে ৮০ বছরের বৃদ্ধা।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২৯৯নং আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২১৩টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এতে নৌকা প্রার্থী দীপংকর তালুকদার পান ১,১৬,১৭১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট প্রার্থী অমর কুমার দে পান ১৪৯৯ ভোট, তৃণমূল বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান পান ৮৭৩ ভোট।

রাঙামাটি ২৯৯নং আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, জেলার কোথাও কোনো নির্বাচনী সহিংসতার খবর নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘাইছড়ির এক কেন্দ্রে ভোট দেয়নি কোন ভোটার

আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪