বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড সোর্স আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড সোর্স আটক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড সোর্স আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড সোর্স আটক

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক এসআই ও তার সোর্সকে অবরুদ্ধ করার ঘটনায় পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে ও সোর্স ইকবালকে সদর থানা পুলিশ আটক করেছে।
এই ঘটনাটি গতকাল (৫ আগস্ট) শুক্রবার বিকালে বগুড়া শহরের নাটাইপাড়ায়(নাপিতপাড়া)  ঘটে।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা সদর থানার এস আই মাসুদ রানা এবং তার সোর্স ইকবালকে আটক করে সদর থানায় রাখা হয়েছে।

জানা গেছে,বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা তার সোর্স ইকবালকে সাথে নিয়ে শুক্রবার দুপুরের দিকে নাটাইপাড়ার নাপিতপাড়ায় তরুন কুমার শীলের বাসায় যান।
তারা পুলিশ পরিচয়ে বাসার ভিতরে প্রবেশ করে তরুন শীলের মোবাইল ফোন জব্দ করে।সে সময় ওই বাসার ভিতরে কয়েকজন যুবক অবস্থান করেছিল।পুলিশের সোর্স ইকবাল তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। একপর্যায় বাড়ির লোকজন পুলিশের উপস্থিতি মোবাইল ফোনে ভিডিও ধারন শুরু করলে এসআই মাসুদ রানা তাদেরকে মারপিট শুরু করে।

তরুন শীল সাংবাদিকদের জানান, পুলিশ বাড়ির নারীদেরকেও মারপিট শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশ ও তার সোর্সকে অবরুদ্ধ করে।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এসময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে অবরুদ্ধ থেকে এস আই মাসুদ রানা এবং তার সোর্স ইকবালকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা পুলিশ কর্মকর্তা এবং সোর্সকে জনতার রোষানল থেকে উদ্ধারের কথা স্বীকার করেন।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান,যেহেতু এসআই মাসুদ রানার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে তাই তাকে আপাতত পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আর এ ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, এসআই মাসুদ রানাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মাসুদ রানার সোর্স ইকবালকে আটক করা হয়েছে। ওই বাড়ীতে কি ঘটেছিল তার সবই তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

One response to “বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড সোর্স আটক”

  1. You should take part in a contest for one of the greatest blogs on the net. I most certainly will recommend this site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!