ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকালে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুল শহিদের ছেলে আবদুল খালেক (৩৫) ও একই জেলার কবিরহাটের নব গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোমিন উল্ল্যহ (৬০)।

পুলিশ সুপার জানান, ছিনতাইকারী চক্রটি অভিনব কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় একজন যাত্রীর জন্য জায়গা ফাঁকা রাখতেন।

পরে খালি সিটে যাত্রী উঠিয়ে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট হাতিয়ে নিয়ে যায়। একই চক্রটি বেশ কিছুদিন যাবত নোয়াখালী থেকে এসে ফেনী সদর ও ফুলগাজী এলাকায় এসব কাজ করে। যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় মহিলা ও বয়স্কদের টার্গেট করতো।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী, চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!