ফেনীতে অভিযান চালিয়ে দুই চাউল ব্যবসায়িকে জরিমানা
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাউলের আড়তে অভিযান চালিয়ে দুই চাউল ব্যবসায়ির জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো বদরুদ্দোজা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: বদরুদ্দোজা ফেনী বড় বাজারের ইসলাম পুর রোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এসময় মেসার্স ওহাব ট্রেডিং আড়ৎ গিয়ে দেখা যায় ক্রয় বাউচারের সাথে বিক্রয় রশিদের মিল নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বদরুদ্দোজা জানান সারাদেশে চাউলের বাজারে দাম বৃদ্ধি হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বাজার মনিটরিং করতে বের হয়ে কিছু কিছু আড়তে ক্রয়, বিক্রয় পাকা বাউচারে গরমিল থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বেশ কয়েকটি আড়ৎদারকে সর্তক করা হয়েছে। তিনি বলেন ভোক্তা অধিকার রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply