পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় মঙ্গলবার দুপুরে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে মাহমুদুল হাসান মুন্না(২৮) নামের এক যুবক কুড়িগ্রামের রাজার হাট-উলিপুর সড়কে নাজিমখাঁ এলাকায় শ্যালোইঞ্জিন চালিত টলির ধাক্কায় এবং আবু তালেব নামের এক যুবক হারাগাছ রংপুর সড়কের সাহেবগঞ্জ তকেয়ার পাড় নামক স্থানে ভটভটি ট্রাকটরের ধাক্কায় মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজির দহ শিশু বাড়ি এলাকার বাসিন্দা তারা মিস্ত্রির পুত্র মোবাইল মেকানিক্স আবু তালেব মোটরসাইকেল যোগে বাড়ী থেকে মঙ্গলবার দুপুরে রংপুর যাওয়ার পথে হারাগাছ- রংপুর সড়কে সাহেবগঞ্জ তকেয়ার পাড় নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক আসা ভটভটি ট্রাকটর ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই প্রাণ হারান।
অপরদিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার ঠাকুরদাশ টসার বাজার এলাকার বাসিন্দা মাহফুজার রহমানের পুত্র মেধাপুরী জর্দা কোম্পানির লাইনম্যান মুন্না মিয়া(২৯) মোটরসাইকেল যোগে উলিপুর যাওয়ার পথে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নাজিমখাঁ হাটের সন্নিকটে পৌছিলে বিপরীত দিক আসা শ্যালো ইঞ্জিন চালিত টলির ধাক্কায় ঘটনা স্থলেই প্রাণ হারান।
হারাগাছ ইউপি সদস্য মনিরুজ্জামান বসুনিয়া পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply