পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত আহত-৩৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত আহত-৩৫ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস

পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত আহত-৩৫

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
রংপুরের পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত আহত-৩৫

রংপুরের পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত এবং  আহত ৩৫ জন হয়েছে।

উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
৮ জুলাই শনিবার দুপুর ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

এসময় কমপক্ষে আহত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৩৪) এবং আল আমিন মিয়ার ৪ বছরের পুত্র মাইন।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং বগুড়া থেকে রংপুরগামি অনিন্দ পরিহনের সাথে একটি দ্রুতগামি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাবা ছেলে মারা যান। এ ঘটনায় আরো ৩০-৩৫ জন গুরতর আহত হন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

বড় দড়গাহ হাইওয়ে থানার ওসি মজিবর রহমান বলেন, ত্রিমুখী সংঘর্ষে এনা পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চালকরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!