ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্র

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড

চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পরীক্ষায় এক মাদ্রাসা কেন্দ্রে লিখিত উত্তর সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক মো. ইউনুস হল প্রত‍্যাবেক্ষক। তিনি ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

কেন্দ্র সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার কুরআন তাজবিদ বিষয়ের পরীক্ষা চলাকালে মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. ইউনুস শিক্ষার্থী হাফিজুর রহমানকে লিখিত উত্তর সরবরাহ করেন। ফেনী বিরিঞ্চি সুফিয়া নুরীয়া মাদ্রাসার ছাত্র। এ সময় ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা হল পরিদর্শনকালে বিষয়টি দেখেন। তাৎক্ষণিক কোর্ট বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড ও পরীক্ষার্থীকে ওই বিষয়ের পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পড়ুন>> প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত-৮২ 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, আমি হল পর্যবেক্ষণকালে দেখি ওই শিক্ষক খাতায় লিখে পরীক্ষার্থীকে উত্তর সরবরাহ করছেন। পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে অপরাধের দায়ে ওই শিক্ষকের দুই বছর কারাদণ্ড ও পরীক্ষা থেকে অব্যাহতি এবং পরীক্ষার্থীকে ওই পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫