পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায়  পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪শে ফেব্রুয়ারি উপজেলার অনির্বাণ লাইব্রেরি মিলনায়তনে পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র ও অনির্বাণ লাইব্রেরি সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের মহাসচিব দীপ আজাদ,নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ,

একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা-স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, বিএফইউজে যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা,ওয়াটারকিপার বাংলাদেশের প্রতিনিধি ও বাপার কেন্দ্রীয় নেতা নূর আলম শেখ,

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন,তালা থানার খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, অধ্যাপক রেজাউল ইসলাম,অধ্যাপক যামিনী সরকার, এডভোকেট বিপ্লব কান্তি মন্ডল প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে অনির্বাণের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথীদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান ও প্রয়াত অনির্বাণের আজীবন সদস্য যুগল কিশোর দের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ চুকনগর বধ্যভূমি, ১৯৭১ সালের কপিলমুনি রাজাকার ক্যাম্প, অনির্বাণ লাইব্রেরীর কপোতাক্ষ টুরিসবোর্ডে আচার্য প্রফুল্ল চন্দ্রের বাড়ি দেখতে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!