সংবাদ শিরোনাম :
নীলফামারীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
নীলফামারীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নীলফামারীর ডোমারে পারিবারিক কলহে জেরে ছেলে সিদ্দিকের (২৮) ধারালো দায়ের কোপে বাবা রবিউল ইসলাম (৫০) এর মৃত্যু হয়েছে।
পড়ুন>>বাংলাদেশে প্রথম হানাদার মুক্ত হয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী
বুধবার বিকেলে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, বিকেলে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সাথে তার ছেলে সিদ্দিকের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছেলে সিদ্দিক ঘরের ভিতর হতে ধারালো দা এনে তার পিতা রবিউল ইসলামের কোমরে ও হাতে উপর্যুপরি কোপ মারে। রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ছেলে সিদ্দিক তার পিতাকে কোপ মেরে পালিয়ে যায়।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























