নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্য গ্রেফতার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্য গ্রেফতার

নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

নীলফামারীর জলঢাকা থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর ও ডাকাত গ্রুপের ৫ সদস্য কে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।

গত ১০ মে বুধবার ভোর রাতে এস আই আক্তারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই।

মাইদুল ও নুরুলহুদা সহ একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঢাকা আশুলিয়া দক্ষিণ খান ও কাশিমপুর থানা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা ও অন্যান্য ওয়ারেন্ট সহ ১৯টি ওয়ারেন্ট আছে বলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জলঢাকা থানার কাঠালী এলাকার রফিকুল ইসলাম এর ছেলে কবীর উদ্দিন(২৬), একই এলাকার খলিলুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩২), পড়ুন>>তাহিরপুরের নায়েক সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

 

ধর্মপাল ইউনিয়নের খেরকাটি এলাকার পূর্ন চন্দ্র রায়ের ছেলে বিনয় চন্দ্র রায় (৪০), পৌরসভা বগুলাগাড়ি পেট্রলপাম্প এলাকার আজগারের ছেলে মশিয়ার রহমান(৩৫), অপর সাজা প্রাপ্ত আসামী গোপালঝাড় এলাকার আজিজার রহমানের ছেলে লেবু মিয়া(৩৫)।

এ বিষয়ে অভিযান পরিচালনার টিমের প্রধান এস আই আক্তারুজ্জামান বলেন, এরা আন্তঃজেলা চোর ও ডাক চক্রের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১৯ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

তিনি  আরও বলেন, নীলফামারী পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও জলঢাকা থানার অফিসার ইনচার্জ এর সহায়তায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এদেরকে গ্রেফতারে সক্ষম হই। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের নীলফামারীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!