নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা।
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮মে) বিকাল চারটায় বাদাঘাট কলেজ রোর্ডে জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন। পরে জরিমানার টাকা চেয়ারম্যান প্রার্থীর ছেলে পরিশোধ করেন।
জানা যায়, শনিবার বিকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের (দোয়াত কলম) ছেলে সদর থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার পথে আচরণবিধি লঙ্ঘন করেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরে বাদাঘাট কলেজ রোর্ডে মোটেরসাইকের বহর আটকিয়ে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন (দোয়াত কলম) ছেলে এবং কর্মী সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন তাকেই জরিমানা করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























