খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, পাঠানো হলো ঢাকায়
- আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
খুলনায় ছিনতাইকারীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের এসআই মো. শাহ আলম (৪৩)। গত শুক্রবার রাত আড়াইটার দিকে নগরীর কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষ করে রিকশায় পুলিশ ক্লাবে ফেরার পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম হন তিনি।
ছিনতাইকালে তারা এসআই শাহ আলমের দুই হাতের কবজিতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একাধিক টিম মাঠে নেমেছে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য। এ সময় তার দুই হাতের কবজি ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























