না ফেরার দেশে চলে গেলেন কবি সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমান  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
না ফেরার দেশে চলে গেলেন কবি সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমান  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

না ফেরার দেশে চলে গেলেন কবি সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমান 

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
কবি সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমান 

 

না ফেরার দেশে চলে গেলেন কবি সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমান

 

জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক, মাইটিভি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমান সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। শুক্রবার দিবাগত মধ্যরাত ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিকতার পাশাপাশি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার, কবি, কলামিস্ট, সাহিত্যিক ও নাট্যকার ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভূগছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে তার নিজ বাড়ীতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সরিষাবাড়ী গণময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সরিষাবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে শিমলা বাজার কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হবে।

পড়ুন>> উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে সভা অনুষ্ঠিত

মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, তিন কন্যা ও  ২ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর জেলা প্রসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসাইন, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাবেক অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ মনির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!